exhibition

আমন্ত্রণপত্র

আমন্ত্রণপত্র

Khamkheyal Foundation
Khamkheyal Foundation August 28, 2026
আমন্ত্রণপত্র

এক্সিবিশন করে কি কারোর লাভ হয় ?

এই প্রশ্নটা হামেশাই নানা গ্রুপে ঘোরাঘুরি করে। আর তাতে সবচেয়ে কমন যে উত্তরটা পাওয়া যায় তা হলো— “হ্যাঁ, শুধু অর্গানাইজারদের লাভ হয়।”

একদম ঠিক কথা—অর্গানাইজারদের লাভ হয়। তারা তো লাভ করবে বলেই ইভেন্টটা করছেন। এই লাভ শব্দটাকে ইতিবাচক হিসেবে গ্রহণ করাই ভালো।

এবার আসি এক্সিবিটরদের লাভে। কিন্তু তার আগে লাভ মানে আপনার কাছে কী—সেটাও ঠিক করা দরকার।

একটা টেবিল চার্জ দিয়ে, যাতায়াত খরচ, শ্রম, মেটেরিয়াল কস্ট ইত্যাদির পর যে এক্সিবিশনে সোল্ড আউট হয়ে যায়—সেটা অসাধারণ। কিন্তু যত বড়ই অর্গানাইজার হোক না কেন, যত বড়ই এক্সিবিটর হোক না কেন—সেটা বারবার হয় না। আর সেটা মানেই লাভ নয়।

যাদের ৩৬৫ দিন স্থায়ী দোকান রয়েছে তাদের কি ৩৬৫ দিন বিক্রি হয় ! হয় না।

কিন্তু বারবার কী হয়?

ব্র্যান্ডের পরিচিতি বাড়ে।

লোকে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানে।

আপনি মার্কেট সম্পর্কে জানেন। বাজার কি চাইছে বোঝেন।

কাস্টোমার বেস তৈরি হয়।

কলকাতায় তৈরি হওয়া একটি ব্র্যান্ড কোনো এক্সিবিশনের খারাপ অভিজ্ঞতা শেয়ার করে বলছেন—“কলকাতা অর্গানাইজারদের সাথে আর এক্সিবিশন করব না।” কিন্তু এই গরু-বাছুর এক করে দেওয়াটা কি ঠিক? উনি তো এতদিন নানা এক্সিবিশন করেছেন, এবং ওনার অন্ততপক্ষে ১০% পরিচিতি এসেছে প্রদর্শনী থেকে—সেটা অস্বীকার করা যায় না।

একই প্রদর্শনীতে কারোর বিক্রি হলো, কারোর হলো না – তাহলে মনে হয় নিজের মূল‍্যায়ন করা দরকার।

যদি অফলাইন প্রদর্শনীতে শুধু এক পক্ষ লাভ করত, তাহলে এত এত প্রদর্শনী—শুধু লোকাল নয়, গ্লোবাল মার্কেটেও—হতো কি এমনি?

চলুন তথ্য দিই।

  • Offline exhibitions are rebounding fast — Forbes reports that post‑pandemic offline events in major cities saw attendance surging past 2,000+ people, showing a strong return to physical marketplaces.
    Source: Forbes (2024)
  • High‑intent buyers dominate exhibitions — LinkedIn’s 2025 event insights show that offline exhibitions attract buyers with clear purchase intent, resulting in significantly higher conversion rates than online channels.
    Source: LinkedIn (2025)
    https://www.linkedin.com/pulse/why-offline-events-are-booming-2025-insights/ (linkedin.com in Bing)
  • Human connection increases trust — Face‑to‑face interactions at trade shows build trust faster than digital engagement, making customers more likely to buy from small entrepreneurs.
    Source: LinkedIn Business (2025)
    https://www.linkedin.com/business/marketing/blog/trends/why-in-person-events-still-matter (linkedin.com in Bing)
  • Gen Z is driving offline experiences — CNBC reports that 75% of adults participated in hands‑on crafting projects in 2025, showing a major shift toward tactile, offline experiences — boosting handmade and artisan entrepreneurs.
    Source: CNBC (2026)
    https://www.cnbc.com/2026/01/03/gen-z-turns-to-offline-experiences-crafting-boom.html (cnbc.com in Bing)
  • Offline events trigger real purchases — A European survey of 1,000 participants found 34% of people make confirmed purchases at offline events, proving exhibitions generate stronger buying behavior.
    Source: European Business Magazine (2025)
    https://europeanbusinessmagazine.com/2025/consumer-behavior-offline-events/ (europeanbusinessmagazine.com in Bing)
  • Global exhibition industry is growing fast — UFI (Global Association of Exhibition Industry) reports 16% revenue growth in 2024 and projected 18% growth in 2025, with India’s exhibition space demand rising 40% above pre‑pandemic levels.
    Source: UFI Global Exhibition Barometer (2024–25)
    https://www.ufi.org/research/global-exhibition-barometer/ (ufi.org in Bing)

এবার আসি অর্গানাইজারদের কথায়

যদি আমরা মনে করি যে এক্সিবিশন শুরু হলে আর আমাদের কোনো দায়িত্ব নেই—তাহলে তা ডাহা ভুল।

ঐদিন থেকে আরও বড় দায়িত্ব শুরু হয়।

আর যারা অর্গানাইজারদের ওপর ভরসা করে তাদের সন্তানসম ব্র্যান্ডের জন্য টাকা দিয়ে টেবিল বুক করছেন—তাদের প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা থাকা ভীষণ জরুরি।

এক্সিবিশন অর্গানাইজারদের মাথায় রাখতে হবে হোমওয়ার্কটা জরুরী। অন‍্যান‍্য প্রদর্শনীতে যাওয়া এবং তাদের থেকে শেখা দরকার।

কোন নেট প্র‍্যাকটিস ছাড়াই মাঠে নেমে যাওয়া যায় না।

নানা ভিডিওতে দেখা যায় অন‍্য অর্গানাইজার ইভেন্টে গেছে বলে খুব রাগারাগি ঝামেলা হচ্ছে।

গ্রুপে এডমিন লিখছে “আমাদের এক্সিবিটর নিতে এসেছে” – আমাদের মানে কি !

এক কথায়—ভালো এক্সিবিশনের কোনো শর্টকাট নেই।

নিরন্তর পরিশ্রমই ফ্লপ ইভেন্টকেও ঝলমলে করে।

এত কথা লেখার কারণ

সমস্ত অর্গানাইজার আমাদের সহকর্মী।

আর সব শিল্পী, এক্সিবিটররাও আমাদের বন্ধু, সহকর্মী।

কর্মক্ষেত্রের অসুবিধা নিয়ে আলোচনা করতে গিয়ে যেন একে অপরের মধ্যে বিভেদ না করি। সবচেয়ে বড় কথা “ব্যবহার” – সেটা আন্তরিক হওয়া দুপক্ষেরই জরুরী। হাতে একটা ফোন আছে আর তাতে ইন্টারনেট আছে মানেই আমরা একে অপরের দিকে কাদা ছোঁড়াছু্ঁড়িতে নেমে পড়ছি, এটা চরম লজ্জার। কারোর জন‍্যই ভালো না।

বরং সবাই সবার কাজ দেখি, সবার এক্সিবিশনে যাই, কথা বলি, ভালোবাসি।

বিভেদ নয়, ভালোবাসা ছড়াই।

❤️তাহলে Art & Autumn 2026❤️

৯, ১০, ১১ অক্টোবর — গ্যালারি গোল্ডে

নিমন্ত্রণ রইল কিন্তু। সবাই আসুন। খামখেয়াল সব্বার।

#খামখেয়াল

#khamkheyal

#খাম_ভর্তি_খেয়াল_উড়িয়ে_দেওয়ার_পালা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *